ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, দগ্ধ স্ত্রীর মৃত্যু

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর দগ্ধ হয়ে মারা গেছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের দেয়া আগুনে তিনি প্রাণ হারান।


প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা রাজ্যলক্ষ্মীকে বাড়ির ভেতরে আটকে রেখে সেখানে আগুন ধরিয়ে দেন। এই ঘটনা ঘটেছে নেপালের রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় খানের বাড়িতে।


পারিবারিক সূত্র জানায়, রাজ্যলক্ষ্মীকে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসার সময় তিনি মারা যান।


ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এছাড়া, ঘটনার আরও কোনো বিস্তারিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑